রবিবার, ২৬ জুলাই, ২০২০

গীতিকবিতা ০২, সকল দোষের দোষী

গীতিকবিতা -০২
        সকল দোষের দোষী  
        রফিক উদ্দিন লস্কর

আমার ভালোবাসার মানুষ এখন

ভুইলা গেছে মোরে,

আমায় সকল দোষের দোষী করে

চইলা গেছে দূরে ।।


মনটা আমার আজও খোঁজে

পাইতে তারই দেখা,

সে দূরদেশেতে চইলা গেলো

কইরা মোরে একা।।


যেদিন প্রিয়া বুঝতে পারবে

ভুলটা ছিলো কার?

বেলা যাবে ফুরিয়ে সেদিন

থাকবে অনেক বলার।।  

  

ভালোবাসার মানুষ যখন

কাঁদবে বসে ভোরে,

হাওয়ায় ভেসে আসবে জানি

কান্না করুণ সুরে।।

২৬ জুলাই ২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)    
 

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...