সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস 
।।রফিক উদ্দিন লস্কর।। 
তোমার প্রেমের বারান্দায় 
আমি সকাল সন্ধ্যা হাঁটি,
তুমি বুঝলে না রে ওরে প্রিয়
আমার প্রেম কতো খাঁটি।

একটা নজর দেখতে তোমায়
সকাল বিকাল আসা,
হীরার চেয়েও আরও খাঁটি 
আমার ভালোবাসা। 

তোমার প্রেমের বারান্দায় 
আমি সকাল সন্ধ্যা হাঁটি,
তুমি বুঝলে না রে ওরে প্রিয়
আমার প্রেম কতো খাঁটি।

তোমার বাড়ির পূর্বদিকে 
সবুজ বরন পাহাড়,
মনের মাঝে শান্তি আসে
দেখলে তারই বাহার।

তোমার প্রেমের বারান্দায় 
আমি সকাল সন্ধ্যা হাঁটি,
তুমি বুঝলে না রে ওরে প্রিয়
আমার প্রেম কতো খাঁটি।

তোমার বাড়ির চতুর্পাশে
ফুল বাগানের সারি,
লাল হলুদ ও গোলাপি ফুল
মনটা করে ভারি।

তোমার প্রেমের বারান্দায় 
আমি সকাল সন্ধ্যা হাঁটি,
তুমি বুঝলে না রে ওরে প্রিয়
আমার প্রেম কতো খাঁটি।

তোমার প্রেমের নৌকা বেয়ে
দেবো সাগর পাড়ি,
আমি তোমায় অনেক ভালোবাসি 
যেয়ো না'কো ছাড়ি।

তোমার প্রেমের বারান্দায় 
আমি সকাল সন্ধ্যা হাঁটি,
তুমি বুঝলে না রে ওরে প্রিয়
আমার প্রেম কতো খাঁটি।

রচনাকাল: ১৬ সেপ্টেম্বর ২০২৫ইং,১২:৪০মি. 
পাবলিক এইচ এস স্কুল,হাইলাকান্দি।

কোন মন্তব্য নেই:

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস  ।।রফিক উদ্দিন লস্কর।।  তোমার প্রেমের বারান্দায়  আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...