রফিক উদ্দিন লস্কর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রফিক উদ্দিন লস্কর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৪ এপ্রিল, ২০২১

স্বাগত মাহে রমযান

.                   স্বাগত মাহে রমযান 
.                     রফিক উদ্দিন লস্কর 
একটি পেরিয়ে এল পাক রমজানেরই মাস, 
সব পাপাচার ভুলে মানুষ সুখে করুক বাস। 
এ রমযানে গঠন করো তাক্বওয়াপূর্ণ জীবন,
যেমন পার পাক-সাফ করো আপন দেহ  মন।
এই মাসেরই প্রথম দশদিন রহমতে ভরপুর 
পূণ্য দিয়ে বন্ধ করবো সকল পাপের দোর।
রহমতেরই দিনে  যারা রাখবে সকল রোজা, 
পরকালের শাস্তি হতে কমবে তাদের বোঝা। 
এ মাসে  আত্মার সাথে আত্মার হোক মিলন,
দীন দুঃখি ও অসহায়ের সমান দিবস-যাপন।
এ মাসেরই মাঝের দশে আছে মাগফেরাত,
ক্ষমা চেয়ে আল্লাহর কাছে হব সকল কাত।  
এ মাসেতে ক্ষমা চাওয়ার আছে  সঠিক সময়, 
ভালোর পথে ফিরে এসে নিজকে করো জয়। এই রমযানেতে  করবো সবে সুদ-ঘুষ বর্জন,
প্রেম-প্রীতি আর  ভালোবাসায় ভরবে এ ভুবন।
এই মাসেরই শেষের দশে নাজাত আছে ধার্য
দোজখ  হতে রক্ষা পেতে করবো সকল কার্য। 
১৩ এপ্রিল ২০২১ ইং
নিতাইনগর-হাইলাকান্দি (আসাম-ভারত)

বুধবার, ২৪ মার্চ, ২০২১

বড়মিঞা

           বড়মিঞা
. রফিক উদ্দিন লস্কর 

শহরের এক বড়মিঞা
গ্রামে গ্রামে ঘুরছেন  
এবার না'কি  নির্বাচনে 
নমিনেশন দিয়েছেন।

পেয়েছেন আজব মার্কা
`শাবল` না`কি নাম
প্রতীকচিহ্ন  চিনিয়ে দিতে
ঝরছে ঘায়ের ঘাম।

মিঞাবাড়ির আশেপাশে
টাকা নাকি উড়ছে,
হায়রে কতো পাতিনেতা
পিছে পিছে ঘুরছে।

ব্যবসা করে মিঞাসাহেব 
মেলা টাকা কামাইছে,
দেশদরদী মনটা এবার
ইলেকশনে নামাইছে।

ব্যবসা আছে হরেকরকম
মস্তবড় ঠিকাদার,
রোজদিনেতে কতো মিটিং 
ডায়েরিতে লিখা তাঁর।

নাম নাকি খুব কামাইছে 
রডের বদলে বাঁশ দিয়ে,
মিঞাবাবুর মেজাজ ভালো
দিব্যি আছেন হাসি নিয়ে।

করতে সেবা দশ ও দেশের
নির্বাচনে দাঁড়াইছেন,
প্রতিযোগী সব প্রার্থী এবার
হাড়ে হাড়ে বুঝতাছেন।

২৪মার্চ ২০২০ ইং 
নিতাইনগর, হাইলাকান্দি 
(আসাম-ভারত)

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...