রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া
   ।।       রফিক উদ্দিন লস্কর       ।।  
জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা,
উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা। 
জিতলে মন ভরে ওঠে গায় আনন্দের গান,
হারলে সে চুপচাপ বসে কাঁদে, বিষণ্ণ প্রাণ।
জয় বলে সামনে চলো, তুমি স্বপ্ন ছুঁতে যাও,
হার বলে একটু থামো, ভুলগুলো শোধরাও।
দুটোই পাশে সবসময়, জীবনের পথ জুড়ে,
একটা আলো দেয়, আরেকটায় অন্তর পুড়ে।
হার মানে শেষ নয়, আবার শুরু করতে হয়,
জয়ের মাঝে সাহস থাকে, দূরে পালায় ভয়।
যে হেরে আবার দাঁড়াতে পারে, সে-ই মহান
যে জিতে অহংকারী, সে হারায় হিতাহিত জ্ঞান।
স্বপ্ন নিয়ে সামনে চলো, থেমে থেকো না আর,
জিত আর হার মিলেই হয়, এক সুন্দর সংসার।
ধৈর্যের সাথে পথ চললে, খুলবে সফলতার দ্বার,
সাহস ও বিশ্বাসের তরী করবে জীবন নদী পার।
রচনাকাল: ২৬ এপ্রিল ২০২৬ ইং, ১০:৫২ মি. নিতাইনগর- হাইলাকান্দি। 

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...