কুসুমকলি
।। রফিক উদ্দিন লস্কর ।।
ফুলের সুবাস হাওয়ায় ভরা মন করে পাগল,
রঙিন ফুলে ভরা বাগান, সুখে ভরা আঁচল।
ভোরের বেলা শিশির গায়ে দোলে নরম ফুল,
মনটা ভাসে দূর আকাশে হারায় সকল ভুল।
জুঁই-বেলি ও গোলাপ হাসে, ছড়ায় মধুর ঘ্রাণ,
যখন মৌমাছিরা গান শোনায়, ভরে ওঠে প্রাণ।
রঙিন পাখায় প্রজাপতি নাচে আপন ছন্দে,
ফুলের হাসি ছড়িয়ে পড়ে মুগ্ধ তারই গন্ধে।
কুসুমকলি রঙে রঙিন হাসে সতেজ ধরা,
হোক জীবনের সকল পথ স্নিগ্ধতায় ভরা।
সকাল হলে নতুন আশা নতুন করে ডাকে,
ফুলের হাসি প্রাণ জুড়ায়, ক্লান্তি দূরে থাকে।
যদি প্রকৃতির এ মধুর ছোঁয়া হৃদয় জুড়ে রয়,
ফুলের মতো ঝরে গেলেও নেই কোনো ভয়।
রচনাকাল: ২৩ এপ্রিল ২০২৬ ইং,১৭:৪২ মি. কাটলিছড়া-হাইলাকান্দি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন