মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

জীবন একটা নদী

                জীবন একটা নদী
        ।।   রফিক উদ্দিন লস্কর  ।। 
নদীর মতো জীবন বয়ে চলে দিনে রাতে,
সুখদুঃখ ও হাসিকান্না আছে তার সাথে।
কোমল ঢেউয়ের ছোঁয়ায় হাসি ফোটে মুখে,
কখনো কাঁদায় মন, নীরব কোনো দুখে।
ছোট ছোট স্রোত মিলে গায় কলকল গান,
তেমনি ভালো কাজ বাড়ায় জীবনে সম্মান।
পথের মাঝে কাঁটা কিংবা বাধা পাথরের,
অবিচল এগিয়ে যাওয়া সার্থকতা জীবনের।
কখনো শান্ত নদী, সে বুকে ধরে বাতাস,
ঝড় উঠে স্বচ্ছ জলে কূল ভেঙে সর্বনাশ।
নদীর বাঁকে ফোটে রয় কত অজানা ফুল,
তেমনি জীবনের মোড়েও রয় প্রচুর ভুল।
নদী পরিশেষে মেশে যায় বিশাল সাগরে,
সব দুঃখ ভাসিয়ে ফেরে ভালোবাসার ঘরে।
নদীর মতো জীবনটাও এক বহমান ধারা
চলতে থাকাই জয়, চলতে পেরেছে যারা।

রচনাকাল: ২১ এপ্রিল ২০২৬ ইং, ১০:০৯মি. কাটলিছড়া-হাইলাকান্দি। 

কোন মন্তব্য নেই:

জীবন একটা নদী

                জীবন একটা নদী         ।।   রফিক উদ্দিন লস্কর  ।।  নদীর মতো জীবন বয়ে চলে দিনে রাতে, সুখদুঃখ ও হাসিকান্না আছে তার সাথে। কোমল ঢ...