শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মানুষ ও অমানুষ

.               মানুষ ও অমানুষ .      
।।    রফিক উদ্দিন লস্কর   ।। .         তারিখ: ০৬/১১/২০২৬ইং
মানুষ হয়ে মানুষ ঠকায়, এ কেমন সমাজ,
বিবেকহীন ও স্বার্থপরের এটাই সহজ কাজ।
মুখে বলে ভালোবাসি, অন্তরে তার ছল,
সুযোগ পেলে আপনজনের ভাঙে মনের বল।
অসহায়ের কান্না শুনে ফেরায় যারা মুখ,
তাদের মনে জন্ম নেয় না পরের তরে দুখ।
পরের ঘরে আগুন দিয়ে নিজের ঘরে হাসে,
মানুষ নামের অমানুষই মানবতাকে গ্রাসে।
পশুর মাঝেও মায়া দেখি, দেখি স্নেহের টান,
মানুষ হয়েও অনেকের পাষাণ কেন প্রাণ?
রূপে নয়, গুণে মানুষ, কর্মতে হোক পরিচয়,
মানবতার হৃদয় যার, সে প্রকৃত মানুষ হয়।
রচনাকাল: ০৬ নভেম্বর ২০২৬ ইং, ১৩:৫৮মি. নিতাইনগর-হাইলাকান্দি।  

কোন মন্তব্য নেই:

মানুষ ও অমানুষ

.                 মানুষ ও অমানুষ   .        ।।      রফিক উদ্দিন লস্কর     ।।   .           তারিখ : ০৬ / ১১ / ২০২৬ ইং মানুষ হয়ে মানুষ ...