বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নিঃসঙ্গ প্রহর

.                  নিঃসঙ্গ প্রহর  

.      ।।     রফিক উদ্দিন লস্কর    ।।  

তারিখ: ২৯/১০/২০২৬ ইং  

মাগো তুমি চলে গেলে, থামল সুখের গান,  

তোমার শোকে প্রতিক্ষণে, কাঁদে আমার প্রাণ। 

সন্ধ্যা হলে ঘরের কোণে, খুঁজি তোমার মুখ,  

তোমায় ছাড়া এই জীবনে, কোথায় পাব সুখ? 

তোমার হাতে ভাত খাওয়ার, স্মৃতি জাগে মনে,  

অশ্রু হয়ে ঝরে ব্যথা, আমার নীরব প্রতিক্ষণে। 

জ্বরের রাতে কপাল ছুঁয়ে, রাখতে শীতল হাত,  

আমি তোমায় ছাড়া অসহায়, দীর্ঘ দিন রাত। 

মাগো, আমার কান্নাগুলো, শোনো কি কবরে?  

তোমার ছেলে একলা কাঁদে, তোমার স্মৃতি ধরে। 

আমি কবরপাশে বসে কাঁদি, ভিজে মাটির বুক,  

তোমায় ছাড়া এই পৃথিবী, কেড়ে নিয়েছে সুখ। 

একটি বার স্বপ্নে এসে, জড়িয়ে ধরো বুকে,  

তোমায় ছাড়া মাগো আমি, ডুবে আছি দুঃখে। 

রচনাকাল: ২৯ অক্টোবর ২০২৬ ইং, ১২:০৭ মি. কাটলিছড়া-হাইলাকান্দি।  

কোন মন্তব্য নেই:

নিঃসঙ্গ প্রহর

.                    নিঃসঙ্গ প্রহর     .      ।।      রফিক উদ্দিন লস্কর     ।।    তারিখ : ২৯ / ১০ / ২০২৬ ইং     মাগো তুমি চলে গেলে, থামল...