শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

নির্বাক

.       নির্বাক
 রফিক উদ্দিন লস্কর 
দুটি ফুলের কলি আজ
ছায়াহীন দাঁড়ায়,
রোদ-বৃষ্টি সবই নামে
তাদেরই মাথায়।

যে ডাল ছিল আশ্রয় ঘর
ভেঙে গেল হঠাৎ,
বুঝল না সে ছোট্ট দুটি
কার ছিল হাত!

পথের ধুলো, লোকের কথা
কাঁটার মতো বুকে,
শিশু চোখে প্রশ্ন জাগে
কথা নেই মুখে।

রচনাকাল: ২৪জানুয়ারি ২০২৬ ইং, ২২:৫৩মি. নিতাইনগর-হাইলাকান্দি। 

কোন মন্তব্য নেই:

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস  ।।রফিক উদ্দিন লস্কর।।  তোমার প্রেমের বারান্দায়  আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...