।। রফিক উদ্দিন লস্কর ।।
শোন! বলছি তোমায়, কেমন আছো আজ?
কেনো আনমনে বাতায়নে এলোকেশী সাজ!
একান্তে বসে বসে ভাবছ কি কারো কথা?
আকাশ তাকিয়ে না'কি সময় কাটছে অযথা!
অবাক হচ্ছ বুঝি! এইভাবে বলছি দেখে,
কে আমি,ভাবছো! যাকে দেখনি কভু দুচোখে।
আমি, এই অসাড় পৃথিবীর দুরন্ত সাইক্লোন
নীরব ঘরে একাকি আমার কাটে সারাক্ষন।
ছুটাছুটি করছে মন, হংস বলাকার মতন!
তুমি কি বলতে পার? কি হবে তার কারন!?
বড় কৌতুহল হয়, কে তুমি, তোমায় জানতে,
কেমন তুমি, কতো আপন, ভুবনাটাকে চিনতে।
★★★★★★
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম)
শনিবার, ৯ জুন, ২০১৮
বলছি তোমায়
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
(গীতিকবিতা)প্রেম উপন্যাস
প্রেম উপন্যাস ।।রফিক উদ্দিন লস্কর।। তোমার প্রেমের বারান্দায় আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...
-
গীতিকবিতা -০১ বন্ধু আমার রফিক উদ্দিন লস্কর ও বন্ধু আমার আজও আছি তোমার পথ চেয়ে, রোজ সকালে ফুলবাগানে বেড়াই গান গেয়ে। বি...
-
গীতিকবিতা -০২ সকল দোষের দোষী রফিক উদ্দিন লস্কর আমার ভালোবাসার মানুষ এখন ভুইলা গেছে মোরে, আমায় সকল দোষের দোষী করে চইলা গেছ...
-
অনিশ্চিত পৃথিবী রফিক উদ্দিন লস্কর আমি কাল হলে হতে পারি, হয়তো কারো গল্প কিংবা হাসির খোরাক, অনিশ্চিত পৃথিবীর মাঝখানে শুধু দুটি হৃদয় আকাশপাত...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন