বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮

অবিশ্বাস

।।    রফিক উদ্দিন লস্কর   ।।
.       ২০/০৯/২০১৮ইং
_________________________
সবটুকু দিয়েছি উজাড় করে
আমারই আছে যতো,
নিজেই আজ পালিয়ে বেড়ায়
ফেরারি পাখির মতো।
আমি নই ওস্তাদ নই অভিনেতা
নহি কোন জাদুকর,
হাসিমুখ দেখে বুঝে নাই কেহ
ভাঙা যে মনের ঘর।
এ দুর্দিনে শুনিবে কি কেহ আর
আমারি কষ্টের কথা,
হারিয়ে গিয়েছে যে ছিল শোনার
সবচেয়ে মনযোগী শ্রোতা।
___________________________
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...