রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮

ধিক্

।।       রফিক উদ্দিন লস্কর        ।। 

তি উচ্চ তুমি হে গিরিরাজ!
তব সম্মান কি উঁচু আছে এতো?
ভূমে পড়া ফল ছুঁয়না কেহ তথা,
সেই ফলের স্বাদ বাদুড়ে নিলে
তোমার কি জাত-কূল যেতো?
আত্মীয় পক্ষীরা দল বেধে আসে
তোমার উপর ভরসা রেখে,
তুমি কি পারো না নত হতে সেথা
বিছিয়ে দিতে শীতল আসন।
ক্লান্ত পথিকেরা ফিরে যেতে চায়
বড়দের কাছে শুধুই শোষণ!
দুঃখির দুঃখ দেখে হাসি ভরা মুখ
জাতের বড়াই এই পরিচয়?
তুমি ভুলনা, একদিন এই সবকিছু
ধীরে ধীরে হবে ক্ষয়।
তুমি কি ভাবো, উচ্চ তোমার শির?
সকল গিরি জয় করে তুমি মহা বীর?
শত ধিক্ দেই সেই বীরের তরে
একটুও মানবতা নেই যেখানে।
১৩/০২/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...