।। রফিক উদ্দিন লস্কর।।
প্রাণ খুলিয়ে গাইব গান পহেলা বৈশাখে
বৈশাখ এলো প্রকৃতি হাত বাড়িয়ে ডাকে।
সূর্য থেকে অগ্নিসম রোদরা নেমে আসে,
গরম গরম অতি গরম যাচ্ছে সবাই মিশে।
রুদ্র পবন মেঘের ছায়ে ঝড় লুকিয়ে রাখে,
শিলাবৃষ্টি ঝড়ের মিলন হয় প্রতি বৈশাখে।
যতই উড়ুক ধূলোবালি কালবৈশাখী ঝড়ে
পান্তা ইলিশ জিলিপির স্বাদ তা মনে পড়ে।
নেই ভেদাভেদ সবাই মিলে উৎসবে সামিল,
দুঃখ যাবে হাওয়ায় ভেসে আনন্দ অনাবিল।
নারী-পুরুষ যুবক বুড়ি মেলাবো ছন্দে সুর
নতুন সাজে শোভাযাত্রায় অশুভ হবে দূর।
সকাল থেকেই চলবে শুধু বিশ্বশান্তি প্রার্থনা,
আমরা বাঙালী আনন্দে হার-জিত খোঁজিনা।
১৩/০৪/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)
শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮
পহেলা বৈশাখ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
(গীতিকবিতা)প্রেম উপন্যাস
প্রেম উপন্যাস ।।রফিক উদ্দিন লস্কর।। তোমার প্রেমের বারান্দায় আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...
-
গীতিকবিতা -০১ বন্ধু আমার রফিক উদ্দিন লস্কর ও বন্ধু আমার আজও আছি তোমার পথ চেয়ে, রোজ সকালে ফুলবাগানে বেড়াই গান গেয়ে। বি...
-
গীতিকবিতা -০২ সকল দোষের দোষী রফিক উদ্দিন লস্কর আমার ভালোবাসার মানুষ এখন ভুইলা গেছে মোরে, আমায় সকল দোষের দোষী করে চইলা গেছ...
-
অনিশ্চিত পৃথিবী রফিক উদ্দিন লস্কর আমি কাল হলে হতে পারি, হয়তো কারো গল্প কিংবা হাসির খোরাক, অনিশ্চিত পৃথিবীর মাঝখানে শুধু দুটি হৃদয় আকাশপাত...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন