রবিবার, ৮ এপ্রিল, ২০১৮

পোড়া মন

।।    রফিক উদ্দিন লস্কর    ।। 

মেঘলা আকাশ আর পড়ন্ত বেলা
তপ্ত মরুর বুকে স্বপ্ন দেখি,
গরমিলে যায় জীবনের সমীকরণ
তাই বিষণ্ণতার ছবি আঁকি।

খুঁজে থাকি সেই হারানো দিনগুলো
কেটে গেছে যা অবহেলায়,
বসে একাকী, নীরবে অশ্রু ঝরাই
ফিরে পেতে তারে মন চায়।

কামনার চৌকাঠ ডিঙিয়ে ফেরার
পায়চারি ভাবনার করিডোরে,
আবেগি দিন কাটে বিষণ্ণ বাতাসে
তবুও পোড়া মন চায় তারে।
০৮/০৪/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...