মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮

উধাও

।।     রফিক উদ্দিন লস্কর   ।।
তীব্র দুপুরেরও মাঝে মধ্যে কী যেন হয়...
প্রখর রোদ হঠাৎ অভিমানে হয় নীরব কুসুম।
কার ওপরে রাগ করে সে?
উদাও হয়ে গেলো কাঠফাটা রোদ্দুর।
নতুন বউয়ের মতো চোখফোলা অভিমান
ক্ষণে ক্ষণে ডানা মেলছে আর বন্ধ করছে।
সেই কখন থেকে অভিমানী রোদকে
জড়িয়ে আছে ঘন কালো মেঘ।
মেঘ আর বৃষ্টি, এরা কার, কি হয় কী জানি!
একজন মন ভারী করলেই আরেকজনের কান্না।
স্যাঁতসেঁতে মাটির হালকা ঘ্রান
বৈশাখী একদুপুরে সবুজ আম কুড়োয়,
আকাশে বিরাট গর্জন তবুও সাহস করে।
মেঘ বালিকা! নতুন সাজে নৃত্যে বিভোর,
দেহ থেকে খসে পড়ে রূপের জোয়ার
হেলে দুলে ভেসে যায় দূর অজানায়।

১৭/০৪/২০১৮ইং
নেনারবন্দ,হাইলাকান্দি (আসাম)

কোন মন্তব্য নেই:

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস  ।।রফিক উদ্দিন লস্কর।।  তোমার প্রেমের বারান্দায়  আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...