শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮

অবান্তর

।। রফিক উদ্দিন লস্কর  ।।
দূর আকাশে জ্বলে শুকতারা
হাত বাড়িয়ে লাভ কি!?
তার তো আকাশে বসবাস
কখনো কি মাটিতে দেখি!
বোবা বিহঙ্গ, বৈশাখী ঝড়ে
ভেঙে গেছে তার ডানা,
তবু ও পাষাণ ব্যাধের কাবু
তেতলিয়ে দেয় প্রাণখানা।
মৃদু চাহনিতে একটু দেখি
এ জনম আর আপন মিছে
তাই নিজেকে নিজের মতো
একটু সামলিয়ে রাখি।।
২০/০৪/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস  ।।রফিক উদ্দিন লস্কর।।  তোমার প্রেমের বারান্দায়  আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...