বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১৮

মাথামোটা


।।   রফিক উদ্দিন লস্কর  ।।
২৩/০৮/২০১৮ইং
________________________
লোকটা এমন মাথামোটা
সবকিছুতে ওস্তাদ,
জোর গলাতে চেঁচিয়ে যায়
অন্ধকারে বসায় ফাঁদ।

এদিক ওদিক দিব্যি ঘুরবে
নিজের সাফাই গেয়ে,
পাল্টা কথায় যায়নি কেহ
আসতে পারে ধেয়ে!

সত্যাসত্যের ধার ধারে না
নিজের শুধু চাই!
এমন মানুষ আজও আছে
রাস্তা ঘাটে পাই।
________________________
নিতাইনগর,হাইলাকান্দি
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...