সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮

সবার চেয়ে সুখী


।।   রফিক উদ্দিন লস্কর ।।
.      ০৩/০৯/২০১৮ইং
__________________________
কাকের ডাকে জাগলো পাড়া
ভাঙলো সবার ঘুম,
ঐ পাখনা মেলে প্রজাপতি
দেয় ফুলেতে চুম।

দোয়েল পাখি শিস্ দিয়ে যায়
বাজে খোকার কানে,
সে বকুল তলায় সবার আগে
বিভোর থাকে গানে।

ফুল কুড়াতে ছুটছে খুকি
সকাল সকাল আজ,
ঘরের মাঝে রেখে গেছে
হরেক রকম কাজ।

বাড়লে বেলা ফিরবে ঘরে
বকুনি খাবে মা'র,
তবুও সে যে যায় ছুটিয়ে
নেই কোন ভয় তার।

ফুলের সুবাস গায়ে মেখে
ফিরলে ঘরে খুকি,
ভাবতে থাকে এই জগতে
সে সবার চেয়ে সুখী
__________________________
নিতাইনগর,হাইলাকান্দি।
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...