।। রফিক উদ্দিন লস্কর ।।
অব্যর্থ কাজের খতিয়ান দেখতে দেখতে
কেউবা বাহবা দেয়, কেউ পুলক জাগায় মনে,
আরশিতে ফুটে ওঠে অসাড় মানবতার গান।
ক্ষত বিক্ষত বক্ষ মর্দনে তৃপ্তি পায়
নিষিদ্ধ নগরীর প্রহরাধীন মেঘ বালিকার,
জ্বলে উঠা মাটি আজ নিমিষেই হারায় প্রাণ।
প্রণয়ের ডোরে আবদ্ধ জীর্ণ কুটিরে
কালচক্রে ঘুরে জীবন টেবিলে টেবিলে,
বাতাসে ভেসে আসে সদ্য বিবাহিতার ঘ্রাণ।
একাত্মে মিশে যায় শুভ্র মেঘরাশি
অঝোর বৃষ্টিতে প্লাবিত হয় সত্যে অসত্যে,
বিক্ষুব্ধের মিছিল করে আজ নদী বয় উজান।
শিরায় শিরায় জেগে ওঠে শ্লোগান
থেমে যায় পৃথিবী বারুদের ঝংকারে,
সভ্যতার অপমৃত্যু রক্তে ভাসে দেয় জানান।
ব্যস্ত নগরীর এক প্রান্তের ঝুপড়ি ঘরে
বসে বসে দেখে যায় পূর্ণিমা অমাবস্যা
হায়নার কাছে নেই আজ কোন নীতি বিধান।
________________________________________
১৩/০৯/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)
বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮
সভ্যতার অপমৃত্যু
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
হার-জিতের দুনিয়া
হার-জিতের দুনিয়া ।। রফিক উদ্দিন লস্কর ।। জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা। ...
-
বিশ টেখি মাল রফিক উদ্দিন লস্কর গাঁওর বেটিন বিয়ান অইলে টাউনর অবায় যাইন, হরেক মালর দোকান আইছে বিশ টেখায় পাইন।। দুই জাল মিলিয়া একদিন টাউনও মা...
-
গীতিকবিতা -০১ বন্ধু আমার রফিক উদ্দিন লস্কর ও বন্ধু আমার আজও আছি তোমার পথ চেয়ে, রোজ সকালে ফুলবাগানে বেড়াই গান গেয়ে। বি...
-
গীতিকবিতা -০২ সকল দোষের দোষী রফিক উদ্দিন লস্কর আমার ভালোবাসার মানুষ এখন ভুইলা গেছে মোরে, আমায় সকল দোষের দোষী করে চইলা গেছ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন