।। রফিক উদ্দিন লস্কর ।।
কোন রাতের অন্ধকারে লুকিয়েছিলাম তোমারই গর্ভে
সামাজিক ধরাবাঁধা আছে তাইতো!
আমার স্থান নর্দমায়, নাহয় পলিথিনে মোড়া কোন ব্যাগে,
নাঁড়ি কাটা হয়েছে খুব তাড়াহুড়ো করে
কোন নামই রাখা হয়নি।
পাবো কি বাবার আদর আর মাতৃসুধা!
সেই অধিকারটুকুও আমার নেই, কারণ...
লোকলজ্জার ভয়ে তোরা ছুটে গেছো অনেকদূর।
আমি চিৎকার করে কেঁদেছি পৃথিবীকে দেখে
তুমি কি শুনতে পেয়েছে? না...
শুনলে তো চলে আসতে এই পৃথিবীকে পাল্টিয়ে।
শুধু শুনেছে ঐ রাস্তার কুকুরের দল
ওরা অজানা থেকেও আবিষ্কার করে নিল, কিন্তু...
ওরাও আমায় রেহাই দেয়নি।
ধারালো নখে আমার পাঁজরগুলো ছিড়ে ফেললো
খুব যন্ত্রণা হয়েছিল যেমনটি তোমার।
তোমায় ভালোবাসি বলে যে আমার জন্ম দিলো
সে কি মানুষ? না কখনো তা হয়না,
ভালোবাসার মানুষ হলে সে কি কখনো
লোকের অগোচরে কুকুর দিয়ে আমায় খাওয়াতো??
___________________________________
১৮/০৯/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮
অনামিকার বয়ান
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
(গীতিকবিতা)প্রেম উপন্যাস
প্রেম উপন্যাস ।।রফিক উদ্দিন লস্কর।। তোমার প্রেমের বারান্দায় আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...
-
গীতিকবিতা -০১ বন্ধু আমার রফিক উদ্দিন লস্কর ও বন্ধু আমার আজও আছি তোমার পথ চেয়ে, রোজ সকালে ফুলবাগানে বেড়াই গান গেয়ে। বি...
-
গীতিকবিতা -০২ সকল দোষের দোষী রফিক উদ্দিন লস্কর আমার ভালোবাসার মানুষ এখন ভুইলা গেছে মোরে, আমায় সকল দোষের দোষী করে চইলা গেছ...
-
অনিশ্চিত পৃথিবী রফিক উদ্দিন লস্কর আমি কাল হলে হতে পারি, হয়তো কারো গল্প কিংবা হাসির খোরাক, অনিশ্চিত পৃথিবীর মাঝখানে শুধু দুটি হৃদয় আকাশপাত...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন