।। রফিক উদ্দিন লস্কর ।।
. ০৫/১০/২০১৮ইং
_______________________________
একটা সবুজ রঙের পেন্সিল চাই
আলপনা এঁকে দেবো ধূসর মাটিতে
রং পালটে যাবে জং ধরা মনের।
বাড়বে তাতে চোখের জ্যোতি
এ বিশ্বকে দেখবে নতুন করে
মনের বারান্দায় ফোটবে কুসুম।
মৌনতার আকাশ হতে ঝরবে বৃষ্টি
খুলে যাবে বদ্ধ ঘরের সকল দরজা
চাই শুধু একটি অমলিন ভাবের মন।
কলুষতার চারদেয়াল টপকে
আসতে হবে একরাশ প্রেম নিয়ে
তাতেই মঙ্গল তোমার আমার সবার।
__________________________________
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম-ভারত)
শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮
পরিবর্তন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
হার-জিতের দুনিয়া
হার-জিতের দুনিয়া ।। রফিক উদ্দিন লস্কর ।। জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা। ...
-
বিশ টেখি মাল রফিক উদ্দিন লস্কর গাঁওর বেটিন বিয়ান অইলে টাউনর অবায় যাইন, হরেক মালর দোকান আইছে বিশ টেখায় পাইন।। দুই জাল মিলিয়া একদিন টাউনও মা...
-
গীতিকবিতা -০১ বন্ধু আমার রফিক উদ্দিন লস্কর ও বন্ধু আমার আজও আছি তোমার পথ চেয়ে, রোজ সকালে ফুলবাগানে বেড়াই গান গেয়ে। বি...
-
গীতিকবিতা -০২ সকল দোষের দোষী রফিক উদ্দিন লস্কর আমার ভালোবাসার মানুষ এখন ভুইলা গেছে মোরে, আমায় সকল দোষের দোষী করে চইলা গেছ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন