মন পাখি
।। রফিক উদ্দিন লস্কর ।।
কষ্ট পেয়ে মনটা যখন লিখেছিলো কবিতা,
সেই কবিতা রাজসাক্ষী হৃদয়পটে ছবিটা।
ক্লান্ত পথিক বেলা শেষে খুঁজে একটা আশ্রয়,
ছন্দ পতন ভালোবাসার করছে শুধু অভিনয়।
মনের ঘরে আদর করে পোষে ছিলাম পাখি,
কাটছে আমার বেলা এখন তারে শুধুই ডাকি।
ধরতে গেলে দেয়না ধরা, দেখলে দেয় উড়াল,
হেলা খেলায় সময় গেলো দোষী এখন কপাল।
হলুদ বরন পাখি আমার মায়াবী তার চোখ,
আঁধার রাতের পূর্ণকলা পাগল করা মুখ।
রামধনুর ঐ সাত রঙে সাজানো তাহার দেহ,
খবর দিও সেই পাখিটার দেখা পেলে কেহ।
যতন করে রাখবো তারে আমার হৃদয় মাঝে,
দেখবো তারে সকাল বিকাল নিত্য নতুন সাজে।
_______________________________________
১০/১১/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)
শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
মন পাখি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
হার-জিতের দুনিয়া
হার-জিতের দুনিয়া ।। রফিক উদ্দিন লস্কর ।। জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা। ...
-
গীতিকবিতা -০১ বন্ধু আমার রফিক উদ্দিন লস্কর ও বন্ধু আমার আজও আছি তোমার পথ চেয়ে, রোজ সকালে ফুলবাগানে বেড়াই গান গেয়ে। বি...
-
. নির্বাক রফিক উদ্দিন লস্কর দুটি ফুলের কলি আজ ছায়াহীন দাঁড়ায়, রোদ-বৃষ্টি সবই নামে তাদেরই মাথায়। যে ডাল ছিল আশ্রয় ঘর ভেঙে গেল হঠাৎ, ব...
-
বিশ টেখি মাল রফিক উদ্দিন লস্কর গাঁওর বেটিন বিয়ান অইলে টাউনর অবায় যাইন, হরেক মালর দোকান আইছে বিশ টেখায় পাইন।। দুই জাল মিলিয়া একদিন টাউনও মা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন