সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

আগমনী বার্তা

               আগমনী বার্তা 
           রফিক উদ্দিন লস্কর  
প্রকৃতির নতুন সাজ এসেছে যে বসন্ত
কুহু সুর জানান দেয় শীতকালের অন্ত। 
শোভিত তরুরাজি গায়ে ভরা কিশলয়,
সবুজের সমারোহ দেখে তাই মনে হয়।
সুপ্ত জীবনে এলো বুঝি প্রাণের সঞ্চার,
শিমুলের ডালে ডালে কি দারুণ বাহার।
দোয়েল শালিক কোকিল আর বুলবুল,
প্রান খোলে সুবাস বিলায় বাসন্তী ফুল। 
সারি বেঁধে পাখা মেলে প্রজাপতি ছুটে,
তারা ফুলেতে বসে বসে মধু খায় লুটে। 
কুহুতানে জেগে ওঠে পাড়া গায়ের সব,
প্রকৃতি জেগেছে বুঝি শুনে ঐ কলরব। 

১৮/০২/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি(আসাম)


  

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...