বুধবার, ৬ মার্চ, ২০১৯

আমি সেই মানুষটা

             
              রফিক উদ্দিন লস্কর
আমি সেই মানুষটা, তা কখনো বুঝবে না
আমি সেই চুপ করে থাকা দলের লোক।
ইতর শ্রেণির নই, তাই গর্জে উঠতে পারিনা,
আমি মানুষটার আছে প্রচন্ড আত্মসম্মান।
আমি একদম নিশ্চুপ অভিমানী মানুষ,
জানি, মানুষ আমায় করে তুচ্ছ-তাচ্ছিল্য।
আমার ভাগ্যে জোটে অনাদর, কটুক্তি,
আর সুযোগ পেলেই মানুষ যা তা বলে।
আমি মানুষটাকে শুধুই ব্যবহার করে,
তারপর...
আমি গেঁয়ো! শহর থেকে অনেকটাই দূরে।
আধুনিকতার বাতাস যেখানে পৌঁছায়নি
বিশুদ্ধ বাতাস না'কি আজ হয়েছে বিষাক্ত।
তাই বলে আমি না'কি হয়েছি সমাজচ্যুত!
আমি মানুষটাকে ভাবে আমি তো কিছুইনা,
ওরে অজ্ঞান, তুই তো জানিস্ না....
আমি আসলে যে এক সুপ্ত আগ্নেয়গিরি,
নিঃশব্দেও কখনো বা বিপ্লব ঘটাতে পারি।

০৬/০৩/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস  ।।রফিক উদ্দিন লস্কর।।  তোমার প্রেমের বারান্দায়  আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...