সোমবার, ২৫ মার্চ, ২০১৯

একটু ভাবুন

    রফিক উদ্দিন লস্কর

চলছে সময় তারই মতো
আছি আমি থেমে,
একবারও হয়নি খেয়াল
যাচ্ছি কোথা নেমে।

দিচ্ছে পাড়ি জীবন গাড়ি
দূর অজানা দেশে,
ক্ষণিক সুখের স্বপ্ন দেখি
আছি ঘুমের বেশে।

তেল ফুরায়ে যেদিন গাড়ি
থমকে যাবে পথে,
গায়ের বলেও কাজ হবেনা
বন্ধ জীবন রথে।

সময় মতো কাজ করিলে
নেইকো কোন ভয়,
বদ্ধ ঘরেও জ্বলবে প্রদীপ
করবে সকল জয়।

২৫/০৩/২০১৯ইং
নিতাইনগর,হাইলাকান্দি
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...