. রফিক উদ্দিন লস্কর
স্বার্থের কারণে আজ আপন মানুষ পর,
অসহায় মানুষের কেউ রাখেনা খবর।
মানুষ যে আর মানুষ নয় হয়েছে অসুর,
অবয়ব মানুষের, কিন্তু আচরণ পশুর।
স্বার্থের জন্য সে দেয় মানবতা বিসর্জন,
হত্যা,খুন করতেও দ্বিধাহীন থাকে মন।
চোখ থাকতেও দেখে না যে যুদ্ধ বিগ্রহ
সেবামূলক কাজে নেই মোটেই আগ্রহ।
হানাহানিতে যাচ্ছে কতো শত শত প্রাণ,
বাতাসে ভেসে আসে তাজা রক্তের ঘ্রাণ।
গরীবরা যে হচ্ছে গরীব দিন দিন ক্রমে,
বিত্তশালী যে বিত্তবান দিন কাটে ভ্রমে।
শুধু টাকার নেশায় আজ সবাই মাতাল,
মানুষে মানুষে ব্যবধান আকাশ পাতাল।
মানুষের বিবেক আজ হয়ে গেছে অন্ধ,
নিজের ব্যস্ততায় সব যোগাযোগ বন্ধ।
০৩/০৪/২০১৯ইং
কাটলিছড়া, হাইলাকান্দি (আসাম-ভারত)
বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
সমাবৃত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
হার-জিতের দুনিয়া
হার-জিতের দুনিয়া ।। রফিক উদ্দিন লস্কর ।। জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা। ...
-
গীতিকবিতা -০১ বন্ধু আমার রফিক উদ্দিন লস্কর ও বন্ধু আমার আজও আছি তোমার পথ চেয়ে, রোজ সকালে ফুলবাগানে বেড়াই গান গেয়ে। বি...
-
গীতিকবিতা -০২ সকল দোষের দোষী রফিক উদ্দিন লস্কর আমার ভালোবাসার মানুষ এখন ভুইলা গেছে মোরে, আমায় সকল দোষের দোষী করে চইলা গেছ...
-
বিশ টেখি মাল রফিক উদ্দিন লস্কর গাঁওর বেটিন বিয়ান অইলে টাউনর অবায় যাইন, হরেক মালর দোকান আইছে বিশ টেখায় পাইন।। দুই জাল মিলিয়া একদিন টাউনও মা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন