. রফিক উদ্দিন লস্কর
আজকাল পৃথিবীটা ওরাই ঢেকে দিয়েছে
অভিশপ্ত সভ্যতার কালো আবরণে,
প্রতিদিন ঘটে এখানে অসভ্য বর্বর ঘটনা
কেউই নেই মানবিকতার ব্যাকরণে।
প্রতিনিয়ত বিপর্যয় ঘটে মানবিক চেতনার
হায়নেরা ঢুকে পড়ে প্রাচীর ভেঙে,
আপোসের হিমালয়ে মৃত্যু হয় বিবেকের
কোপ মারে বারবার অসাড় অঙ্গে।
বাতাস ভারি নিপীড়িত মানুষের দীর্ঘশ্বাসে
উজান ভাটিতে বয় শোণিত ধারা,
গন্তব্যহীন যাত্রাপথ দ্যুতিময় আকাঙ্ক্ষার
দংশিত বিবেক রয় গোপনে খাঁড়া।
মেঘে ঢেকে গেছে সোনালি রোদের কিরণ
শুধু সরলতার একমুঠো দীর্ঘশ্বাস!
দু-মুখো কেউটেয় ঘিরে আছে এ পরিবেশ
বড্ড কঠিন ফনিমনসায় বসবাস।
২৭/০৩/২০১৯ইং
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
বিপর্যয়
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
গীতিকবিতা -০১ বন্ধু আমার রফিক উদ্দিন লস্কর ও বন্ধু আমার আজও আছি তোমার পথ চেয়ে, রোজ সকালে ফুলবাগানে বেড়াই গান গেয়ে। বি...
-
গীতিকবিতা -০২ সকল দোষের দোষী রফিক উদ্দিন লস্কর আমার ভালোবাসার মানুষ এখন ভুইলা গেছে মোরে, আমায় সকল দোষের দোষী করে চইলা গেছ...
-
অনিশ্চিত পৃথিবী রফিক উদ্দিন লস্কর আমি কাল হলে হতে পারি, হয়তো কারো গল্প কিংবা হাসির খোরাক, অনিশ্চিত পৃথিবীর মাঝখানে শুধু দুটি হৃদয় আকাশপাত...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন