শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

এমন হও


.   রফিক উদ্দিন লস্কর
জনম তোমার মানব গৃহে
হয়নি কোনো জঙ্গলে,
তুমি মন্ত্র নিয়ে উদারতার
উড়তে পারো মঙ্গলে।

মনটা হোক বিশাল গিরি
আকাশ সম আশা,
মুখটা হোক অমৃত ধারা
ঝরবে মধুর ভাষা।

পাহাড় ভাঙার স্বপ্ন নিয়ে
চলার পথটা হোক,
কোমল হাতের উষ্ণ পরশ
পাবে সকল লোক।

নামটা তোমার অমর রবে
করলে ভালো কাজ,
শেষ বেলাতে হাসবে তুমি
পরিয়ে মাথায় তাজ।
০১/০৪/২০১৯ইং
চিপরসাংগন, হাইলাকান্দি।






কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...