. রফিক উদ্দিন লস্কর
কোনো এক অবেলায় এসেছিল গুটিগুটি পায়ে
সে তোমার চেহারা নিয়ে,
আমার সাধের সাজানো বাগানে জন্মানো কুঁড়ি
ভরপুর এখন প্রেম দিয়ে।
হৃদয় কাননে প্রস্ফুটিত অপরূপ যে একটি ফুল
উষ্ণ পরশে বিভোর তখন,
বুকের দেওয়ালে সেদিনও হয়েছিল প্রচণ্ড বৃষ্টি
করেছে আনন্দ অবগাহন।
মধুলোভি হৃদয় ছুটে তোমার মনের আঙিনাতে
এঁকেছে বসে কতই ছবি,
সাজানো জীবনের প্রতি চরণে কল্পনায় কবিতা
রচেছিল এক ক্ষুদ্র কবি।
সুন্দর, তুমি চিরসুন্দর, আকাশে আঁকা রামধনু
প্রজাপতির পাখার মতো,
ভালো থেকো ভালোবাসা হয়ে উজ্জ্বল নিদর্শন
মুছায়ে সকল বিরহী ক্ষত।
আমি বসে প্রেমের আকাশে উড়াই রঙিন ঘুড়ি
ঝড়ো বাতাসে করিনি ভয়,
তুমি মনের খাতার প্রতিটি পাতায় বিশ্বাস রেখো
দুই কালে জয় হবে নিশ্চয়।
১৪/০৫/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
বুধবার, ১৫ মে, ২০১৯
ভালো থেকো ভালোবাসা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
(গীতিকবিতা)প্রেম উপন্যাস
প্রেম উপন্যাস ।।রফিক উদ্দিন লস্কর।। তোমার প্রেমের বারান্দায় আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...
-
গীতিকবিতা -০১ বন্ধু আমার রফিক উদ্দিন লস্কর ও বন্ধু আমার আজও আছি তোমার পথ চেয়ে, রোজ সকালে ফুলবাগানে বেড়াই গান গেয়ে। বি...
-
গীতিকবিতা -০২ সকল দোষের দোষী রফিক উদ্দিন লস্কর আমার ভালোবাসার মানুষ এখন ভুইলা গেছে মোরে, আমায় সকল দোষের দোষী করে চইলা গেছ...
-
অনিশ্চিত পৃথিবী রফিক উদ্দিন লস্কর আমি কাল হলে হতে পারি, হয়তো কারো গল্প কিংবা হাসির খোরাক, অনিশ্চিত পৃথিবীর মাঝখানে শুধু দুটি হৃদয় আকাশপাত...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন