শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

ভুল ভাঙবে একদিন

      রফিক উদ্দিন লস্কর

রা আছে ওদের মতো করে
বদলাবে না'কি কোনদিন!?
প্রযুক্তির যুগে বিশ্ব অনেক এগিয়ে
তবুও ওরা রয়েছে অন্ধকূপে।
সংকীর্ণতার চাদরে ঘেরা মন
মানসিকতারও হয়নি পরিবর্তন।
শুধু খোলসে ভদ্রতা...
অন্তরে ঘৃণার পাহাড় শৃঙ্গ।
উদারতার হাত অনেক নিম্নগামী
ছানিপড়া চোখে কি আর দেখবে!
তবে! পাল্টা আঘাতে একদিন
বুঝে নেবে নাহয় শুধরে নেবে,
নিজেকে নিয়ে জগত চলেনা
চলার পথে কাঠখড়ও কাজ দেয়।
ইটপাটকেল তো আলাদা,
ভদ্রতার কাছে মানায় না।
তবে, সুবচন কাজ দিতে পারে
আর তখন সময় হবে কণ্ঠাগত।
২৭/০৪/২০১৯ইং
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...