শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

আমি সেই আমি

     রফিক উদ্দিন লস্কর 

কদিন তো এমনই ছিলো
ছিলোনা তো কোন হাত পা,
তবুও দৌড়ে শরীক হয়েছি
কল্পনা করতে পারিনা যা।

আমি যে তখন যুদ্ধ করেছি
চল্লিশ লক্ষ সৈন্যের সাথে,
পাগলের মতো ছুটছে ওরা
চার পাঁচশো রয়েছে হাতে।

কেউ যে মরেছে  ক্লান্ত হয়ে
পরাজিত হয়েছে কতেক,
উর্বর আসনটা দখল করি
আমি মহাশক্তিশালী এক।

আমার শুরু সংগ্রাম দিয়ে
একা ছিলাম তখনি আমি,
যুদ্ধ করে যে পেয়েছি প্রাণ
সেদিনটাতেও যাইনি থামি।
______________________
১৯/০৪/২০১৯ইং
কাটলিছড়া, হাইলাকান্দি।

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...