বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯

জ্যোতিষী

      রফিক উদ্দিন লস্কর
আজ থেকে যে উদয় হবেন
ফেবু জ্যোতিষী,
ছাড়বেন, রাখবেন, মারবেন
ঘরে বসি বসি।

হিসাব নিকাশ করবেন তারা
চার চক্কা দিয়ে,
চা স্টলেতেও রাত পোহাবেন
তর্কাতর্কি নিয়ে।

নিজের ঘরে খাওয়া-দাওয়া
মাথায় রাজনীতি,
কাজের বেলা যে অমাবস্যা
এ কেমন জাতি!
---------------------------------------
১৮/০৪/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি।

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...