রফিক উদ্দিন লস্কর
আজ দিগন্তরেখায় টানাটানি নীলিমার
অার নিরাসক্ত লুকোচুরি বর্ণচোরার।
বিক্ষুব্ধে হিমে রূপান্তর নীল মহাসাগর
বিরহে পুড়ে পাহাড়ি ঝরনার অভ্যন্তর।
ব্যাপ্ত সবুজ ভূমি সফেদ চাদরে ঢাকা
প্রবল বাতাসে নাকাল জীবনের চাকা।
রাতজাগা পাখিরা ছুটে অজানা দেশে
গ্রীষ্মের প্রচণ্ড তাপের নিদারুণ ক্লেশে।
কাঁচের দেয়ালে বন্দি সাজানো স্বপন
ভাবালু পুষ্পকলি কবে আসছে ফাগুন।
গুমোট হাওয়াতে সব সম্পর্ক দিশেহারা
বিগতযৌবনে অধরা গগনের বৃষ্টিধারা।
আবেদন রাখি এই ফাল্গুনে বরফ বৃষ্টি
তপ্ত মরুতে হয় যেনো ভালোবাসার সৃষ্টি।
১৯/০৫/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
রবিবার, ১৯ মে, ২০১৯
ফাগুন দিনে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
(গীতিকবিতা)প্রেম উপন্যাস
প্রেম উপন্যাস ।।রফিক উদ্দিন লস্কর।। তোমার প্রেমের বারান্দায় আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...
-
গীতিকবিতা -০১ বন্ধু আমার রফিক উদ্দিন লস্কর ও বন্ধু আমার আজও আছি তোমার পথ চেয়ে, রোজ সকালে ফুলবাগানে বেড়াই গান গেয়ে। বি...
-
গীতিকবিতা -০২ সকল দোষের দোষী রফিক উদ্দিন লস্কর আমার ভালোবাসার মানুষ এখন ভুইলা গেছে মোরে, আমায় সকল দোষের দোষী করে চইলা গেছ...
-
অনিশ্চিত পৃথিবী রফিক উদ্দিন লস্কর আমি কাল হলে হতে পারি, হয়তো কারো গল্প কিংবা হাসির খোরাক, অনিশ্চিত পৃথিবীর মাঝখানে শুধু দুটি হৃদয় আকাশপাত...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন