বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯

নদীর জীবন

.       নদীর জীবন
. রফিক উদ্দিন লস্কর
সারাটা দিন কাটাখালে
নৌকো চালায় মাঝি
দুই পারকে এক করেন
জীবন রেখে বাজি।

একপারেতে বসত যদি
দুইপারে তাঁর কাজ,
পারাপারের দায় আছে
সকাল দুপর সাঁঝ।

উজানভাটার নিত্য খেলা
পারে বসে দেখি,
জীবন নদীর মোহনাতে
স্মৃতিগুলো লেখি।

৩০/০৫/২০১৯ইং
কাটলিছড়া,হাইলাকান্দি।

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...