শুক্রবার, ২৮ জুন, ২০১৯

প্রতারণ

    রফিক উদ্দিন লস্কর
ইচ্ছেরা আজ মরছে পুড়ে
দহন বুকের মাঝে,
পাঁজর ভাঙার শব্দ আছে
শুনি প্রতি কাজে।

ভাবনাগুলো ছুটছে দেখি
হাওয়ায় ভেসে ভেসে,
দেয়নি ধরা নীল পারাবত
উড়ছে হেসে হেসে।

জীবন ভেলা যে ছন্নছাড়া
পায়নি খুঁজে কূল,
পরখ করলে দেখতে পাই
সবখানে তার ভুল।

২৭/০৬/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...