. রফিক উদ্দিন লস্কর
জানি বিশ্বাস আছে তোর , তুই তো জন্মেছিস্!
তবে কেনোরে বুর্বক এতো আজেবাজে বকিস্।
আধুনিকতায় নগ্ন হয়ে বলছিস্ তুই পুরুষ বাজে,
প্রমাণ পাই তোর অহংকার আর প্রতিটি কাজে।
ঘর করেছিস্ পূরুষের সাথে, বিশ্বাস আছে বলে,
তাহলে কেনো মিছে কথা কও, কেনো গা জ্বলে।
জন্ম তোর মানব ঘরে, আচরণ কিন্তু পশুর সমান
তোর মসিতে প্রায়ই লেগে থাকে বিদ্বেষী কামান।
অধিক জ্ঞানী, সর্বজান্তা তোর স্বাধীনতা দরকার!
তবে কেনো স্বজাতির প্রতি তোর এতো দুর্ব্যবহার।
তুই তো স্বভাবে পর্ণমোচী, বছর বছর ঝরবে পাতা,
আমি চিরহরিৎ, তোর বিপরীত তাই বলিনি যা তা।
তুই কি সত্যি আধুনিক!, প্রগতিশীল বাহিরেও মনে
মুখোশদারী হারবে একদিন কোনো প্রান্তিক ষ্টেশনে।
বুঝবে সেদিন, যেদিন তোর অঙ্গপ্রত্যঙ্গ হবে অসাড়,
যতই কাঁদিস্ না কেনো, সেই দিনটায় পাবেনা ছাড়।
৩০/০৬/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
রবিবার, ৩০ জুন, ২০১৯
প্রগতিশীল
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
(গীতিকবিতা)প্রেম উপন্যাস
প্রেম উপন্যাস ।।রফিক উদ্দিন লস্কর।। তোমার প্রেমের বারান্দায় আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...
-
গীতিকবিতা -০১ বন্ধু আমার রফিক উদ্দিন লস্কর ও বন্ধু আমার আজও আছি তোমার পথ চেয়ে, রোজ সকালে ফুলবাগানে বেড়াই গান গেয়ে। বি...
-
গীতিকবিতা -০২ সকল দোষের দোষী রফিক উদ্দিন লস্কর আমার ভালোবাসার মানুষ এখন ভুইলা গেছে মোরে, আমায় সকল দোষের দোষী করে চইলা গেছ...
-
অনিশ্চিত পৃথিবী রফিক উদ্দিন লস্কর আমি কাল হলে হতে পারি, হয়তো কারো গল্প কিংবা হাসির খোরাক, অনিশ্চিত পৃথিবীর মাঝখানে শুধু দুটি হৃদয় আকাশপাত...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন