রবিবার, ২১ জুলাই, ২০১৯

ব্যাকরণ

                  রফিক উদ্দিন লস্কর
প্রতিটি ভাষায় রয়েছে এটি মানে "ব্যাকরণ"
ব্যুৎপত্তিগত অর্থ যার বিশেষভাবে বিশ্লেষণ।
শৃঙ্খলায় ভাষার স্বরূপ গঠণপ্রকৃতি নির্ণয়,
আসলে ব্যাকরণ দিয়ে তাহা খুবই সহজ হয়।
শুদ্ধ রূপে বলতে, লিখতে বা পড়ার বেলায়,
যে শাস্ত্র মোরা পাঠ করি 'ব্যাকরণ' কহে তায়।
নিয়মকানুন  রীতিনীতি আর সূত্রবদ্ধ ভাষার,
সেখানেও আছে কিন্তু ব্যাকরণের দরকার।
বাংলাতে রয়েছে প্রধান চারটি অংশের স্বত্ত,
যা ধ্বনি, শব্দ বা রূপ, বাক্য এবং অর্থতত্ত্ব।

২১/০৭/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...