বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

সাতকাহন

      রফিক উদ্দিন লস্কর 
আমার চেয়ে আর কে আছেন
এত্তো জ্ঞানী গুণী,
যদি বলার সাহস আছে কারও
বলুন তবে শুনি।
আমি ছাড়া আর কে আছে রে
বিদ্রোহী আর কবি,
প্রেম বিরহ ও মানবতার কথন
লিখছি রোজই সবি।
গান গজল কিংবা গল্প নাটক
আর বাণী চিরন্তনী,
নিজের লেখা পড়ছি নিজেই
আমি যে সব জানি।
কিছু কঠিন কঠিন শব্দ জুড়ি
শব্দকোষের দ্বারা,
আমি উত্তেজিত শব্দ কুড়াই
অন্তর দিতে নাড়া।
নাস্তিকতা যে কলমের ডগায়
ধর্মে খুঁজি খুঁত,
আমার লেখা প্রভাব ফেলায়
সৃষ্টি দারুণ যুত!
আমি লিখছি ভাই নিত্য রোজ
মিথ্যে বলি নাই,
আমার লেখায় লাইক কমেন্ট
দেখতে মজা পাই।
বিষয় ভিত্তিক লিখছি অনেক
বিষয় আছে নির্ধারণ,
ভুল হলেও মার্ক পেয়ে যাই
নির্বাচকের দয়াকরণ।
আমি হলাম পাঠক আমার
আর ঘরের সর্বলোক, 
প্রকাশ পেলে নামটা আমার
সবার গর্বে ফোলে বুক।
চোর বাবাজি যে সাধু হবেন
পড়লে আমার লেখা,
মূলস্রোতে ফিরবে জঙ্গিদল
পাবেননা আর দেখা।
গান কবিতা ও গল্প নাটকের
আছে যে তাত্ত্বিকতা,
গবেষণায় এমন হাজার জ্ঞানী
তাই পাবে স্বার্থকতা।
আমি এমন সেরা লেখক ভাই
আর কতো বড় কবি,
আমায় বুঝার মতো এমন জ্ঞানী
নাই তো জানি সবই।
তাই বলে কি যে মেধা আমার
যাবেরে ভাই জলে,
আমি সম্মাননা পাবোই পাবো
ছলে না হয় বলে।
এখন জোট বেঁধেছি সকল জ্ঞানী
হইতে ক্রেস্টের ক্রেতা,
গোপন থাকবে কিছু গ্রুপের কথা
অজ্ঞ  দর্শক ভূত প্রেতা।
ক্রেস্টের ছবির যে দারুণ নিউজ
প্রথম পাতা দখল,
পাঠকমহলও এখন বুঝে গেছেন
কে আসল কে নকল।
সু্যোগ আছে যখন হাতের কাছে
লিখে নজর কাড়তে,
ক্রেস্টটা পেতেই যেভাবেই হোক
পারবো সবই ছাড়তে।
যখন প্রশ্ন করি নিজকে নিজেই
কে চেনে আর ভালো,
টাকায় কিনে ক্রেস্টটি আমার
ঘরকে করি আলো।
নিজের লেখায় ডুবছে ছেলে
করছে এখন নেশা,
মেয়েটাও আজ ছাড়ল না'কো
অন্ধকারের পেশা।
কে জানবে আর মানবে ক’জন
সবাই সেজো কবি,
আমার কলমে বদলে কি সমাজ
ক্রেস্টে আমার ছবি।

২৫/০৭/২০১৯ইং
নিতাইনগর, হাইলাকান্দি।
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

নির্বাক

.       নির্বাক  রফিক উদ্দিন লস্কর  দুটি ফুলের কলি আজ ছায়াহীন দাঁড়ায়, রোদ-বৃষ্টি সবই নামে তাদেরই মাথায়। যে ডাল ছিল আশ্রয় ঘর ভেঙে গেল হঠাৎ, ব...