. নির্ঘুম রাত
. রফিক উদ্দিন লস্কর
______________________________
নিশীথের শয্যা এখন বিষাদের চাদর
বুকের যমুনায় চলাচল অশ্রুর আদর।
মনের শহরে শত অট্টালিকার ফাঁকে
একান্তে মেঘবালিকা আলপনা আঁকে।
বহু বিবর্ণ ছবি জীবনের অ্যালবামে
কালের দর্পণে সব ভাসে রঙিন খামে।
নির্জন রাতে আমি ও একফালি চাঁদ
বহুদূর রাত গড়ায় নিতে বেদনার স্বাদ।
জোনাকি পোকার ঐ আলোর করে
বেজে ওঠে মেলোডি বেদনার বালুচরে।
আকাশের একপ্রান্তে ছায়াপথের মতো
হৃদয়ে সুপ্ত আগ্নেয়গিরি অসংখ্য ক্ষত।
অনন্ত একাকী আমি হৃদয়ের প্রান্তরে
বেঁচে আছি আঁধারে স্বপ্নের চিবুক ধরে।
_______________________________
২৪ সেপ্টেম্বর ২০২০ ইং
নিতাইনগর , হাইলাকান্দি (আসাম-ভারত)
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
নির্ঘুম রাত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
(গীতিকবিতা)প্রেম উপন্যাস
প্রেম উপন্যাস ।।রফিক উদ্দিন লস্কর।। তোমার প্রেমের বারান্দায় আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...
-
গীতিকবিতা -০১ বন্ধু আমার রফিক উদ্দিন লস্কর ও বন্ধু আমার আজও আছি তোমার পথ চেয়ে, রোজ সকালে ফুলবাগানে বেড়াই গান গেয়ে। বি...
-
গীতিকবিতা -০২ সকল দোষের দোষী রফিক উদ্দিন লস্কর আমার ভালোবাসার মানুষ এখন ভুইলা গেছে মোরে, আমায় সকল দোষের দোষী করে চইলা গেছ...
-
মনে পড়বে যেদিন রফিক উদ্দিন লস্কর সেদিন হয়তো খুব মনে পড়বে আমায়, তাকিয়ে থেকো তুমি নীল আকাশ পানে ভোরের সূর্যে, ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন