মঙ্গলবার, ১৮ মে, ২০২১

অনুতাপ

.                           অনুতাপ 
.              রফিক উদ্দিন লস্কর 
মনের শহরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত
অবস্থাটা পম্পেই নগরের মতো,
কাঠঠোকরার চঞ্চুতে তাজা রক্ত বহে
দেহ লাভার নীচে ক্ষত-বিক্ষত। 

রামধনুর আকাশে উড়ে শকুন ও চিল
চোখের কামান বহুদূর পর্যন্ত , 
আশার তরী আজ সময়ের ক্ষিপ্রতায় 
সলিলসমাধিতে হয়েছে অন্ত।

বেওয়ারিশ পচা লাশ গঙ্গায় ভাসমান 
বহুদূরে ঠাঁই যার জঞ্জালে ঘেরা,
ভবঘুরের সংসারে শুধুই একাই লড়ে 
আশার বহর নিয়ে  হয়নি ফেরা।

১৮ মে ২০২১ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত) 






কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...