মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৮

নরকস্থ ধরা


      ।।         রফিক উদ্দিন লস্কর          ।। 
                  

রকস্থ ধরা, ইথারে ইথারে আন্দোলিত হয়
কংকালসার শ্রেষ্ঠ জীবের কান্নার আওয়াজ,
শুনতে পাচ্ছো তুমি! না খেয়ে কতদিন বাঁচি?
বিশ্বসভ্যতার চরম উন্নতি ও অগ্রগতির যুগে
কিছু খুঁজে পাইনা ডাস্টবিন ও পুরো খালি।
গাছের পাতা, পোষা কুকুরছানা তা ও শেষ
বাকি রয়েছে শুধু আমার আদরের বিড়াল।
শ্বাস নিতে পারিনা, কেমন কেমন যেন লাগে
কি যেন মিশে ভারি করে দিয়েছে আজকাল।
বড্ড ভয় লাগে! বাঁচতে নয়, মরতে গিয়ে ও
কারণ! সারা পৃথিবী আমাকে তাড়াতে চায়,
পৃথিবীর আলো দেখার সুযোগ পেয়ে আমি
আর বাঁচতে পারিনি, খুঁজে পাইনি মাতৃসুধা।
বৃক্ষরা ও জ্বলে গেছে রস খুঁজে পাননি মা
শুনতে পাই হাহাকার ও ক্ষুধার আহাজারি
বড়ই অসহনীয়, অবর্ণনীয় নিষ্পাপের মৃত্যু।
২৭/০২/২০১৮ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...