শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

নেশার পরিণাম

।।             রফিক উদ্দিন লস্কর          ।।
                  ২৯/০৬ /২০১৮ইং
মাঝরাতে তুমুল লড়াই শহরের এক অন্ধ গলিতে
গন্ধ পেয়ে নেশার সন্ধানে,
কি কাণ্ড! রক্তারক্তি, এখন হাসপাতালের বেডে
ভাগ বাটোয়ারা হয়নি ঠিকমতো।
এক বেকার ছেলে আর এক হলো গ্রামসেবক
বাহুবল আছে বলে সবাই চেনে
গুরুর ছেলে!  কতো মানুষ করেছেন তিনি নিজেই
নিজের বেলায় অমানুষ বটে!
আর ঐ গ্রামসেবক ; সে নিজেই একাই একশো
কিন্তু আজকাল আর ওসব নেই।
নেশা সেবনে একদম শূন্য, টাকা-সম্পত্তি, ইজ্জত
সাথে নিজের অমূল্য জীবন।
ভালো ঘরের প্রায় অনেক, বাহঃ! আদরের দুলাল
দেখলে তারে মনে হয় নিঃস্ব,
পাগলের মতো চলাফেরা, রাতবিরেতে একা একা
একটু নেশা চাই,....নেশা।
------------------------------------------------------------------
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম)



কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...