।। রফিক উদ্দিন লস্কর ।।
২৪/০৬/২০১৮ইং
আকাশের গায়ে লিখে দিলাম সিঁদুর দিয়ে
অশ্রুকণায় যেনো মুছে না যায়,
কিছু প্রলাপ একদিন বাস্তব রূপ নিয়ে, আর
দুহাত বাড়িয়ে পথ আগলে রবে।
বৈশাখী বাতাসে উড়ে নিয়ে যাবে, কিছু স্মৃতি
পাতায় পাতায় সাজানো বিন্যাসে।
ধুলো পড়া ইতিহাস ছাপবে নতুন সংস্করণে
অন্ধত্বের অবসানে প্রকাশ পাবে,
সিন্ধু হিল্লোলে ভিজে যাবে তপ্ত অধরের কোণ।
হয়তো আসতে পারে এক নতুন দৃশ্যে,
দস্যুবৃত্তিতে জীবনের ইতিরেখা।
তবুও মননে গড়বে তার নতুন কারুকাজ
কিছু স্বপ্ন,স্মৃতি আর কটুকথায়,
টিপটিপ পায়ে এগিয়ে যাবে জীবন সমরাঙ্গনে।
সহসা সাহসে দর্শকের করতালিতে
তোলপাড় করে দেবে জীবনের অসমাপ্ত ডায়েরি।
সমস্ত বাঁধার শিকল ডিঙিয়ে সেদিন
আনমনে সাঁতার কাটবে আশার স্বচ্ছজলে।
মৃদু হাসি লেগে থাকবে ঠোটের কোণে
জেগে উঠবে ঘুণেধরা স্পৃহা।
-----------------------------------------------------------
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম-ভারত)
শুক্রবার, ৬ জুলাই, ২০১৮
ঘুণেধরা স্পৃহা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
(গীতিকবিতা)প্রেম উপন্যাস
প্রেম উপন্যাস ।।রফিক উদ্দিন লস্কর।। তোমার প্রেমের বারান্দায় আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...
-
গীতিকবিতা -০১ বন্ধু আমার রফিক উদ্দিন লস্কর ও বন্ধু আমার আজও আছি তোমার পথ চেয়ে, রোজ সকালে ফুলবাগানে বেড়াই গান গেয়ে। বি...
-
গীতিকবিতা -০২ সকল দোষের দোষী রফিক উদ্দিন লস্কর আমার ভালোবাসার মানুষ এখন ভুইলা গেছে মোরে, আমায় সকল দোষের দোষী করে চইলা গেছ...
-
অনিশ্চিত পৃথিবী রফিক উদ্দিন লস্কর আমি কাল হলে হতে পারি, হয়তো কারো গল্প কিংবা হাসির খোরাক, অনিশ্চিত পৃথিবীর মাঝখানে শুধু দুটি হৃদয় আকাশপাত...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন