সোমবার, ৯ জুলাই, ২০১৮

খোকন সোনা

।।  রফিক উদ্দিন লস্কর  ।।
পড়ার কথা বললে খোকন
মিথ্যে করে ঘুমের ভান,
মুখ লুকিয়ে লেপের নীচে
গুনগুনিয়ে ধরে গান।
বকলে আবার গাল ফুলিয়ে
বড্ড করে অভিমান,
কয়না কথা খায়না খাবার
বিবর্ণ হয় মুখখান।
এমনি করে হেলার মাঝে
সময় যদি কর পার,
সকাল বিকেল ঝগড়া করে
লাভ হবেনা কিছু আর।
-------------------------------------
০৯/০৭/২০১৮ইং
নিতাইনগর,
হাইলাকান্দি (আসাম)

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...