।। রফিক উদ্দিন লস্কর ।।
তারিখঃ- ২৩/০৭/২০১৮ ইং
একালের হুজুগে পড়ে
একা একা নিজের গল্প করি নিজের সাথে
তারপর একগাল হাসি...
আমি কে? অনেক বড়ো, এই তো!
পৃথিবীর আলো হাওয়ায় আমার উত্তরণ।
মনে হয় আমি মঙ্গল গ্রহের ভিন্ন কেউ
পুরানো সিন্দুকের চাবি আমার হাতে,
রত্ন ভান্ডারের আমি মালিক।
ওরা অমানুষ বটে! তবু ও এক পাতে খাই
কারণ বেশি খুঁজিনা, সময়ের কথা।
আমি করি শব্দের আন্দোলন...
তোলপাড় করে দেবো অশান্ত এ বিশ্বকে।
আসলেই আমি পারি,
দু-চার দশকের ইতিহাস বিদগ্ধ বলতে হবে।
এখন শুনতে পাইনা পায়রার গোঙানি।
তুলো এঁটে দিয়েছে দু'কানে...
আমি চাই, চাই, জোর চাই, আরও আর
একদিন এ বিশ্বে আমার নামে হবে স্তুতি।
তা কি আদৌ সম্ভব!?
সেটা ভাবার সময় নেই আমার কাছে।
আছে শুধু মাটি কাঁপানো কয়েকটা বাক্য
গিজগিজ করে তা দিয়ে চষে বেড়াই।
============================
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম)
সোমবার, ২৩ জুলাই, ২০১৮
বিযুক্ত
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
নির্বাক
. নির্বাক রফিক উদ্দিন লস্কর দুটি ফুলের কলি আজ ছায়াহীন দাঁড়ায়, রোদ-বৃষ্টি সবই নামে তাদেরই মাথায়। যে ডাল ছিল আশ্রয় ঘর ভেঙে গেল হঠাৎ, ব...
-
গীতিকবিতা -০১ বন্ধু আমার রফিক উদ্দিন লস্কর ও বন্ধু আমার আজও আছি তোমার পথ চেয়ে, রোজ সকালে ফুলবাগানে বেড়াই গান গেয়ে। বি...
-
গীতিকবিতা -০২ সকল দোষের দোষী রফিক উদ্দিন লস্কর আমার ভালোবাসার মানুষ এখন ভুইলা গেছে মোরে, আমায় সকল দোষের দোষী করে চইলা গেছ...
-
মনে পড়বে যেদিন রফিক উদ্দিন লস্কর সেদিন হয়তো খুব মনে পড়বে আমায়, তাকিয়ে থেকো তুমি নীল আকাশ পানে ভোরের সূর্যে, ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন