. বিষণ্ণ আকাশ
।। রফিক উদ্দিন লস্কর ।।
. ২১/১০/২০১৮ইং
________________________________
নীল আকাশে একটুকরো কালো মেঘ
বাতাসের বেগে এঘর থেকে ওঘর...
বিশাল পরিধির মাঝেও আজ নিঃস্ব।
পৃথিবী, মাটি ডাকছে যদিও
একটুও কোথায় থামবার সময় নেই।
সূর্যকে আড়াল দিয়ে বেশি রাখা যায়না,
প্রখর দীপ্তমূর্তি তার পরিচয় ঘটায়।
নীরব রাতে পূর্ণিমা চাঁদ খিলখিলে হাসে
গোপনে কথা চলে চন্দ্রিমার সাথে,
তবুও একক স্থানে স্বমহিমায় বিরাজিত।
একসময় বিষণ্ণতার দেয়াল টপকে
ঝরঝর করে অশ্রু ভাসায় নীরবে নির্জনে।
___________________________________
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম-ভারত)
রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
বিষণ্ণ আকাশ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
হার-জিতের দুনিয়া
হার-জিতের দুনিয়া ।। রফিক উদ্দিন লস্কর ।। জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা। ...
-
. নির্বাক রফিক উদ্দিন লস্কর দুটি ফুলের কলি আজ ছায়াহীন দাঁড়ায়, রোদ-বৃষ্টি সবই নামে তাদেরই মাথায়। যে ডাল ছিল আশ্রয় ঘর ভেঙে গেল হঠাৎ, ব...
-
বিশ টেখি মাল রফিক উদ্দিন লস্কর গাঁওর বেটিন বিয়ান অইলে টাউনর অবায় যাইন, হরেক মালর দোকান আইছে বিশ টেখায় পাইন।। দুই জাল মিলিয়া একদিন টাউনও মা...
-
প্রকাশিত হলো 'শব্দের ভেলা ' সাপ্তাহিক সাহিত্য পত্রিকা, বর্ষ-০২, সংখ্যা -১২, ০৮ আগস্ট ২০২০ ইং। এ সংখ্যায় লিখেছেন __ ঈদের চাঁদ মা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন