মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮

পরিচয়

.           পরিচয়
।। রফিক উদ্দিন  লস্কর।।
তারিখ- ০৯/১০/২০১৮ইং
________________________
জন্ম নিয়ে এলাম ধরায়
মায়ের গর্ভ হতে,
মানুষ হয়ে চলবো মোরা
ধর্ম কর্মের পথে।

আমরা যাকে আল্লাহ বলি
তোমরা বল হরি,
এই দুনিয়ার মালিক তিনি
সব সময়ে স্মরি।

যেই ঘরেতে জন্ম নিলাম
সেই মতেই কর্ম,
ইচ্ছে করে নেইনি বেছে
কোনটা আমার ধর্ম।

মানবঘরে জন্ম যখন
মানুষ হতে চাই,
ধর্ম আমার ধর্ম তোমার
পালন করে যাই।
_____________________
নিতাইনগর,হাইলাকান্দি
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

নির্বাক

.       নির্বাক  রফিক উদ্দিন লস্কর  দুটি ফুলের কলি আজ ছায়াহীন দাঁড়ায়, রোদ-বৃষ্টি সবই নামে তাদেরই মাথায়। যে ডাল ছিল আশ্রয় ঘর ভেঙে গেল হঠাৎ, ব...