. ।। রফিক উদ্দিন লস্কর ।।
. ০৭/১০/২০১৮ইং
___________________________________
চোখ মেলে দেখি চারিদিকে মুত্যুর মিছিল
রাজপথ! সে ও ভীষণ রক্তাক্ত...
আর বাতাসে পাই মৃত্যুর ঘ্রাণ।
আমার বসবাস আজ বারুদের সাথে,
নিয়ম নীতিহীন এই ভ্রষ্ট সমাজে।
শহরের জটলায় শিশুর আর্তচিৎকার
রক্তচক্ষু দেখে থরথরি কাঁপে প্রাণ।
দোকানীর লাল লিকারে রক্তের স্বাদ
নৃশংসতার জ্যান্ত চিত্র...
একদম কাছ থেকে করি অবলোকন।
কর্ণকুহরে আসে অশনিসংকেত
তবুও যে পারিনা নৃশংস হতে।
আকাশে ছেড়ে দিলাম শান্তির পারাবত
শুধু অপেক্ষা! একদিন পাবো সংবাদ।
___________________________________
নিতাইনগর,হাইলাকান্দি (আসাম-ভারত)
রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
তবুও আশা রাখি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
(গীতিকবিতা)প্রেম উপন্যাস
প্রেম উপন্যাস ।।রফিক উদ্দিন লস্কর।। তোমার প্রেমের বারান্দায় আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...
-
গীতিকবিতা -০১ বন্ধু আমার রফিক উদ্দিন লস্কর ও বন্ধু আমার আজও আছি তোমার পথ চেয়ে, রোজ সকালে ফুলবাগানে বেড়াই গান গেয়ে। বি...
-
গীতিকবিতা -০২ সকল দোষের দোষী রফিক উদ্দিন লস্কর আমার ভালোবাসার মানুষ এখন ভুইলা গেছে মোরে, আমায় সকল দোষের দোষী করে চইলা গেছ...
-
অনিশ্চিত পৃথিবী রফিক উদ্দিন লস্কর আমি কাল হলে হতে পারি, হয়তো কারো গল্প কিংবা হাসির খোরাক, অনিশ্চিত পৃথিবীর মাঝখানে শুধু দুটি হৃদয় আকাশপাত...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন