শনিবার, ৬ অক্টোবর, ২০১৮

অভিশপ্ত জীবন

।।  রফিক উদ্দিন লস্কর  ।।

অনেক সুযোগ থাকা সত্ত্বেও
এলোমেলো হয়ে যায় সব,
অভিশাপ আর পাপে ভরা
আজ যা করি অনুভব।

পড়ে আছি এক অতল গর্তে
থামে না মোর স্বপ্ন দেখা,
এগিয়ে যাই অনেকটা পথ
ফেরার সেই পথটা বাঁকা।

তবুও আমি রোজ স্বপ্ন দেখি
নতুন করে যে বাঁচতে চাই,
বাধা দেয় আমার তীব্র অনুভূতি
যা ফেরানোর শক্তি নাই।

শুভ্র মেঘের মতো স্বপ্ন ও সাধ
নীল আকাশে ঘুরতে থাকে,
দূর হতে হাতটি বাড়িয়ে তার
দিবানিশি আমায় ডাকে।

আজ যা আছে আমার মাঝে
তা মনে পড়ে বার বার,
পূরণ হবে কি সব চাওয়া পাওয়া
হিসেব মিলবে কি তার?
____________________________
নিতাইনগর,হাইলাকান্দি(আসাম)

কোন মন্তব্য নেই:

(গীতিকবিতা)প্রেম উপন্যাস

প্রেম উপন্যাস  ।।রফিক উদ্দিন লস্কর।।  তোমার প্রেমের বারান্দায়  আমি সকাল সন্ধ্যা হাঁটি, তুমি বুঝলে না রে ওরে প্রিয় আমার প্রেম কতো খাঁটি। একটা...