সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮

ফিরে আসি

.          ফিরে আসি
।।   রফিক উদ্দিন লস্কর  ।।
.      ২৯/১০/২০১৮ইং
______________________
থাকবো না আর গ্রামে পড়ে
ছুটবো এবার শহরে,
কামাই করে আনবো টাকা
রাতে ফিরবো ঘরে।

গাঁয়ের সড়ক কাদা মাটির
শহরে তা পিচ ঢালা,
হর্ণ বাজিয়ে ছুটছে গাড়ি
কানে লাগিয়ে তালা

গাঁয়ের চাষী ফসল ফলায়
মাটির সাথে লড়াই,
যানজট আর ধূলো নিয়ে
শহরবাসীর বড়াই।

গাঁয়ের মাটি শীতল অতি
ছায়াতরুর সারি,
অট্টালিকায় ভর দুপুরে
শিশুর আহাজারি!

আমার প্রিয় গাঁয়ের মাটি
তোমায় ভালোবাসি,
হারিয়ে যাই রূপের মাঝে
তাইতো ফিরে আসি।
______________________
২৯/১০/২০১৮ইং
নিতাইনগর,হাইলাকান্দি
(আসাম-ভারত)

কোন মন্তব্য নেই:

হার-জিতের দুনিয়া

              হার-জিতের দুনিয়া    ।।       রফিক উদ্দিন লস্কর       ।।   জিত আর হার নিয়ে চলে জীবনের ভেলা, উতালপাতাল ঢেউ করে সুখ দুখের খেলা।  ...